×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-১৩
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে ভাইরাস যুক্তরাষ্ট্র ছড়িয়ে থাকতে পারে : চীনা কর্মকর্তা

চীনের সরকারি একজন কর্মকর্তা দাবি করে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী চীনে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে থাকতে পারে। তবে, তার এমন দাবির পক্ষে তিনি কোন প্রমাণ দিতে পারেননি। খবর এএফপি’র।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বৃহস্পতিবার এমন দাবি করেন। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই ধরনের দাবি উচ্চারিত হচ্ছে। সেখানে অনেকে বলছে, এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। তারাই চীনে এ ভাইরাস ছড়িয়েছে।
চীনের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার প্রধান নিজেই জানিয়েছেন যে, দেশটির মধ্যাঞ্চলীয় উহান নগরীর বন্য প্রাণী বিক্রির একটি বাজার থেকে প্রথম এ ভাইরাসের ছড়ায়।
তবে সাম্প্রতিক দিনগুলোতে চীনের সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা দাবি করে বলছে, এই ভাইরাসের উৎপত্তি অন্য কোথাও হতে পারে। উহানে করোনাভাইরাস ছড়ানোর জন্য বেইজিং জোরালোভাবে মার্কিন কর্মকর্তাদের দায়ী করে আসছে।
এদিকে চীন এ ভাইরাসের সঙ্গে যুক্তরাষ্ট্রকে জড়ানোয় মার্কিন কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ভাইরাসকে ‘উহান ভাইরাস’ নামে অভিহিত করেছেন।
এ পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ৩০ হাজারের বেশি লোক আক্রান্ত এবং প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat