×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৩-১৪
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উপস্থিত থাকা অত্যাবশকীয় নয় এমন স্টাফদের বাসায় থেকে কাজ করতে বলেছে জাতিসংঘ

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের যে সকল স্টাফের উপস্থিত থাকা একেবারে অত্যাবশকীয় নয় তাদেরকে কমপক্ষে তিন সপ্তাহ বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে জাতিসংঘ শুক্রবার এমন ঘোষণা দেয়। খবর এএফপি’র।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘জাতিসংঘ সদরদপ্তরে আমাদের সরাসরি উপস্থিতি কমাতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।’বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার স্টাফদের উদ্দেশে দেয়া এক পৃথক বার্তায় তিনি বলেন, ‘আপনাদের শারীরিকভাবে সুস্থ রাখার বিষয়টি আমি সর্বোচ্চভাবে গুরুত্ব দিচ্ছি। আমার চাওয়া আপনারা নিরাপদ ও সুস্থ থাকুন।’ নিউইয়র্কে জাতিসংঘের প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারি রয়েছে।এ সপ্তাহে পরীক্ষা-নিরীক্ষায় ফিলিপাইনের এক কূটনীতিকের করোনাভাইরাস ধরা পড়েছে। জাতিসংঘ সদরদপ্তরে এই প্রথম কোন কূটনীতিকের করোনাভাইরাস ধরা পড়লো।
করোনাভাইরাস রোধের প্রচেষ্টায় বিশ্বের অনেক সংগঠন ও কোম্পানি তাদের স্টাফদের দেশে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat