×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-১৫
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোয়ারেন্টাইনে অনুশীলণ শুরু করেছে মাদ্রিদের খেলোয়াড়রা

স্পেনসহ সারা ইউরোপ জুড়ে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা নিজ নিজ ঘরে কোয়ারেন্টাইনে আছেন। আর এই সময়ের মধ্যে নিজেকে ফিট রাখার জন্য প্রত্যেকেই ব্যক্তিগত ভাবে অনুশীলণ শুরু করেছেন।
লিগা এসিবিতে খেলা রিয়াল মাদ্রিদের মার্কিন খেলোয়াড় ট্রেয় টম্পকিন্সের দেহে করোনাভাইরাস পজিটিভ আসায় বৃহস্পতিবারই গ্যালাকটিকোদের মূল দলকে ভালেদেবেবাস থেকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে।এর মধ্যে রাফায়েল ভারানে ও লুকাস ভাসকুয়েজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়িতে অনুশীলনের ছবি পোস্ট করেছেন।এ সম্পর্কে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃবিতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহ রিয়াল মাদ্রিদের সকল খেলোয়াড় অবশ্যই বাড়িতে থাকবে এবং এরপর অনুশীলন শুরু হলে খেলোয়াড়রা যাতে ফিট থাকে সেটা নিশ্চিত করতে হবে।।মূলত খেলোয়াড়দের প্রত্যেকের বাড়িতেই নিজস্ব জিম রয়েছে। যে কারনে ফিটনেস ধরে রাখতে কার্যত তাদের কারোরই অসুবিধা হবার কথা নয়।বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা মাদ্রিদ তারকা করিম বেনজেমা ইন্সটাগ্রামে ঠাট্টা করে বলেছেন, ‘কোয়ারেন্টাইনে থাকাটা সত্যিই কঠিন। আমার আসলে বাসায় কিছুই করার নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat