×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-১৯
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুগের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের নির্দেশনা শিল্পমন্ত্রীর

যুগের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টকে (বিআইএম) নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
আজ রাজধানীর সোবহানবাগে বিআইএম’র ১২ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
বিআইএম’র মহাপরিচালক তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআইএম’র পরিচালনা পরিষদের সভাপতি ও শিল্প সচিব মোঃ আবদুল হালিম বিশেষ অতিথির বক্তৃতা করেন।
নুরুল মজিদ বলেন, দেশ এগিয়ে যাবার সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাছে। এ চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে বিআইএমকে প্রযুক্তিসমৃদ্ধ অত্যাধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে দক্ষ ও পেশাদার ব্যবস্থাপক তৈরিতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যৎ বাংলাদেশের চাহিদা অনুসারে ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন শিল্প সচিব।
সভাপতির বক্তৃতায় মহাপরিচালক তাহমিনা আখতার বিআইএমকে একটি আন্তর্জাতিক মান সম্পন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টকে (বিআইএম) শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ১৪৭ কোটি টাকা ব্যয়ে ১২ তালা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের পাশাপাশি অনুষদ সদস্য উন্নয়ন ও বিদ্যমান অবকাঠামো সংস্কার করা হবে। এর ফলে একই সঙ্গে ১৮শ’ প্রশিক্ষণার্থী একসাথে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। এতে বিআইএম’র কার্যক্রমে গতিশীলতা আসবে এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামী বছরের জুন নাগাদ প্রকল্পটি সমাপ্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat