×
ব্রেকিং নিউজ :
সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল
  • প্রকাশিত : ২০২০-০৩-২১
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকা সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

জাতরি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকা একাদশ জাতীয় সংসদের ২ দিনের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করানাভাইরাসে (কোভিড-১৯) উদ্ভুত পরিস্থিতিতে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে আজ বেলা দেড়টার দিকে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন।
রাষ্ট্রপতির তথ্য সচিব জয়নাল আবেদীন আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ বেলা দেড়টার দিকে রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদের বিশেষ (সপ্তম) অধিবেশন স্থগিত সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন।’
আগামীকাল রোববার ২২ মার্চ সকাল ১১টায় থেকে অধিবেশন শুরু হয়ে পরের দিন এ দু’দিনের বিশেষ অধিবেশন শেষ হওয়ার কথা ছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ডাকা এ অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের ভাষণ দেয়ার কথা ছিল।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতা অনুযায়ি সংসদের এ বিশেষ অধিবেশন আহবান করেন।
বাংলাদেশ জাতীয় সংসদের এর আগে ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি এবং ১৮ জুন দ’ুটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৩১ জানুয়ারির বিশেষ অধিবেশনে তৎকালীন যুগোশ্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল যোশেফ ব্রুজ টিটো। আর ১৮ জুনের অধিবেশনে ভাষণ দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি ভি ভি গিরি।
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বিশেষ অধিবেশন স্থগিত ঘোষণা করেছেন।
এ সংক্রান্ত আদেশে রাষ্ট্রপতি বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, মোঃ আবদুল হামিদ, আগামী ২২মার্চ আহুত একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন (২০২০ খ্রিস্টাব্দের ২য় এবং মুজিববর্ষ, ২০২০ উপলক্ষে বিশেষ অধিবেশন) করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম পরিহার করার জন্য জনস্বার্থে স্থগিত ঘোষণা করিতেছি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat