×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-২৪
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে বিদেশ থেকে আসা নাগরিকদের করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

 চীনে মঙ্গলবার নতুন করে ৭৮ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের অধিকাংশ বিদেশ থেকে আসা। এতে দেশটিতে দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধির আশংকা করা হচ্ছে। খবর এএফপির।
এক সপ্তাহ পর এই প্রথমবারের মতো উহানে নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হলো। গত বছর এখানে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এর পাশাপাশি দেশের অন্যত্র নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে করোনাভাইরাসে আরো সাতজনের মৃত্যু হয়েছে। তারা সকলেই উহানের বাসিন্দা।
খবরে বলা হয়, কর্মকর্তারা মার্চ মাসের শুরূ থেকে বিদেশ থেকে আসা নাগরিকদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার হিসাব রাখা শুরু করেন। এতে দেখা যায় কেবলমাত্র মঙ্গলবার বিদেশ ফেরত ৭৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়। বিদেশ থেকে আসা নাগরিকদের আক্রান্ত হওয়ার ক্ষেত্রে একদিনের হিসাবে এটা সর্বোচ্চ। আর সোমবারের তুলনায় এ আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। বিদেশ থেকে আসা নাগরিকদের আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪২৭ জনে দাঁড়ালো।
সাম্প্রতিক দিনগুলোতে চীনে যত লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের প্রায় সকলেই বিদেশ থেকে আসা।
এ বৈশ্বিক ভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপী জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। করোনাভাইরাসে এ পর্যন্ত সারা বিশ্বে ১৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat