×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-২৪
  • ৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল প্রধান বিচারপতির অভিভাষণ স্থগিত

 দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার দায়রা জজ ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে আগামী ৪ এপ্রিল আয়োজিতব্য প্রধান বিচারপতির দিক নির্দেশনামূলক অভিভাষণ স্থগিত করা হয়েছে ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অভিভাষণের জন্য আগামী ৪ এপ্রিল দিন নির্ধারণ করে
গত ১৬ মার্চ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিববর্ষে বিচার বিভাগে আরো গতিশীলতা আনয়নের লক্ষ্যে আগামী ৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে দশটায় সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে ৬৪ জেলার জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক অভিভাষণ দিবেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন।
এখন এ কর্মসূচি স্থগিত করে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আক্তারুজ্জামান ভুইঁয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অভিভাষণ স্থগিত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, দেশে করোনাভাইরাস (কেভিড-১৯) জনিত পরিস্থিতি বিদ্যমান। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে দশটায় সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের উদ্দেশ্যে বাংলাদেশ সুপ্রিমকোর্ট কর্তৃক আয়োজিতব্য দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান অনুষ্ঠান নির্দেশক্রমে স্থগিত করা হলো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat