×
ব্রেকিং নিউজ :
মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৪-০১
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তরুণ প্রকৌশলীদের দাবি তাদের তৈরী রোবট কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা দিতে সক্ষম

আজ একদল বাংলাদেশী তরুণ প্রকৌশলী দাবি করেছেন তাদের স্বল্প মূল্যে তৈরী করা রোবট কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা প্রদানে ডাক্তারদের সহযোগিতা করতে সক্ষম।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক মেহেদী হাসান বলেন, ‘আমাদের তৈরী করা রোবট চিকিৎসক এবং অন্যান্যদের দূরে রেখেই কোভিড-১৯ রোগী ও তাদের চিকিৎসায় ছয়টি জরুরী সেবা দিতে সক্ষম।’
তিনি বলেন, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় চীনাদের মডেল অনুসরণ করে তৈরী করা হয়েছে এই রোবট। গণমাধ্যমের রিপোর্টে দেখা গেছে, সংশ্লিষ্ট সবাইকে একটি নিরাপদ দূরত্বে রেখে রোবট সেবা দিতে সক্ষম। প্রাথমিকভাবে ইটালির চিকিৎসকরাও রোগীদের কাছাকাছি থেকে চিকিৎসা দিতে গিয়ে ভাইরাসে সংক্রামিত হওয়ার পরে তারা রোবটের জন্য পরমর্শ দিয়েছেন।
বেসকারি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মেহেদী হাসান তারই অনুষদের একজন সহকর্মী ও দুই শিক্ষার্থীকে নিয়ে এই রোবট তৈরি করেছেন। যার প্রতিটির দাম ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
তিনি বলেন,‘একজন ডাক্তার, একটি কন্ট্রোল স্টেশনে থেকেই এই রোবটের সাহায্যে কোয়ারেন্টিন সেন্টার এবং হাসপাতাল থাকা বেশ কয়েকজন রোগীকে সেবা দিতে পারবেন।’
তাদের এই দলটির নাম ‘টিম সেভিয়ার বিডি’ এবং এটি দেখার জন্য একটি লিঙ্ক দেয়া আছে। সেখানে ‘সেবক’ নামক রোবটটির সেবাগুলো প্রদর্শন করে।
লিঙ্কটি হচ্ছে : https://youtu.be/kyx688h-Jmo

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat