×
ব্রেকিং নিউজ :
থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু স্পেনে দাবানল : মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
  • প্রকাশিত : ২০২০-০৪-০১
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সাড়ে তিন হাজার বন্দীকে মুক্তি দেয়া হবে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যুুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য ক্যালিফোর্নিয়ার কারাগার থেকে সহিংসতার অভিযোগ নেই এমন ৩ হাজার ৫শ’জন বন্দীকে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশান এন্ড রিহ্যাবিলিটেশন (সিডিআরসি) মঙ্গলবার বলেছে, যাদের সাজার মেয়াদ শেষ হতে ৩০ দিনেরও কম এবং এর পরে যাদের মেয়াদ ৬০ দিনের কম তাদের মুক্তি দেয়া হবে।
যুুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের বিচারব্যবস্থা অনুযায়ী নিউজার্সি অঙ্গরাজ্য এবং আরো কিছু নগরীতে বন্দী মুক্তি দেয়া হবে। যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল বিল বার গত সপ্তাহে বলেছেন, করোনা মহামারীর কারনে কেন্দ্রীয় সরকার কিছু বন্দীর মুক্তি দেবে, এদের সংখ্যা ২ হাজারের মতো হবে।
ক্যালিফোর্নিয়া কারেকশন এজেন্সির সেক্রেটারি রালফ দিরাজ এক বিবৃতিতে বলেছেন, ‘এই নতুন ব্যাবস্থাকে আমরা হালকাভাবে নিচ্ছি না।’ আমাদের প্রধান লক্ষ্য সিডিসিআর ষ্টাফ ও বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat