×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-০২
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ইন্তেকাল করেছেন

পাবনা-৪ আসনের সংসদ সদস্য, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বাসসকে সাবেক ভূমিমন্ত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শানিকদিয়ার মাতুলালয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম লুৎফর রহমান। তার পৈতৃক নিবাস ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে।
শামসুর রহমান শরীফ ডিলু শৈশবে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে প্রাইমারি স্কুল ও পাকুড়িয়া মিলড ইংলিশ স্কুলে পড়াশোনা করে পাবনা জেলা স্কুলে ভর্তি হন। পাবনা জেলা স্কুল থেকে ১৯৫৭ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৬০ সালে ইন্টারমিডিয়েট এবং ১৯৬২ সালে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরপর পাঁচবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ২০১৪ সালের ১২ জানুয়ারি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat