×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-০২
  • ৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে : জনস হপকিন্স

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বুধবার রাতে ৫ হাজার ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। খবর এএফপি’র।
বিশ্ববিদ্যালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০২৩৫ টার দিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৫ হাজার ১১৬ জনে দাঁড়ায়। ওই দিন ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮৪ জন মারা যায়। আর এটা এক দিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ইতালি ও স্পেনের চেয়ে কম মানুষের মৃত্যু হলেও এ সংখ্যা চীনের চেয়ে বেশি। চীনে করোনাভাইরাসে ৩ হাজার ৩১৬ জন প্রাণ হারিয়েছে। গত ডিসেম্বর মাসে দেশটিতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, সারা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ১৫ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ আমাদের জন্য খুবই ভয়ঙ্কর হবে। বিশেষকরে এখন থেকে কয়েক দিন।
গত রোববার যুক্তরাষ্ট্রের সিনিয়র বিজ্ঞানী অ্যান্থোনি ফৌসি পূর্বাভাস দেন যে এ মহামারি করোনাভাইরাসে আমেরিকায় এক থেকে দুই লাখ মানুষ প্রাণ হারাতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat