×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-০৬
  • ৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উল্লাপাড়ায় করোনা সন্দেহে গৃহবধূ আইসোলেশনে

 সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে শ্বাসকষ্ট ও সর্দিকাশি-জ্বর নিয়ে আইসোলেশনের ওয়ার্ডে ভর্তি হয়েছে ববিতা খাতুন(২৬) নামের এক মহিলা। সে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আল-আমিনের স্ত্রী । 
রবিবার দিবাগত রাতে তার নিজ বাসভবন উপজেলার বামন ঘিয়ালা গ্রামের বাডিতে শ্বাসকষ্ট ও সর্দিকাশি-জ্বর শুরু হয়। করোনার উপসর্গ ভেবে সোমবার সকালে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে ববিতার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলোজি বিভাগে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় বামন ঘিয়ালা গ্রামে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। তবে এখনও ওই বাড়ি লকডাউন করা হয়নি।ভর্তির বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, শ্বাসকষ্ট ও অতিরিক্ত জ্বর ববিতার শরীরে থাকায় তাকে আইসোলেশন ওয়র্ডে ভর্তি করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পর বুঝা যাবে তার অবস্থা। ববিতা বর্তমানে সুস্থ আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat