×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-০৯
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখতে সকল প্রকার সহযোগিতা দেয়া হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখতে সরকার সকল প্রকার সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।
করোনা সংকটে জনসচেতনতা তৈরীর উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লাইভস্টক ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এক ভিডিও বার্তায় মন্ত্রী এ আশ্বাস প্রদান করেন।
ভিডিও বার্তায় প্রাণিসম্পদ মন্ত্রী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানান। একই ভিডিও বার্তায় মন্ত্রী জানান, “রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় নিয়মিত দুধ, ডিম, মাছ, মাংস রাখুন।”
উল্লেখ্য, করোনা সংকটে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মাছ, মাংস, দুধ ও ডিম খাওয়ার প্রয়োজনীয়তা, এ সংক্রান্ত গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনা তৈরি এবং এ বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ তুলে ধরার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভিডিও বার্তা প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat