×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-১০
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লাখ, মৃত্যু ৯৩,৭০৬

 বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ৯৩ হাজার ৭০৬ জনে দাঁড়িয়েছে। গ্রিনিচ মান সময় ১৯০০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
গত ডিসেম্বরে চীনে প্রথম এ মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বের ১৯২ টি দেশ ও ভূখন্ডে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৬৭ হাজার ৫৯০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৩ লাখ ১৬ হাজার ৮০০ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে।
কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র মারাত্মকভাবে আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।
এ বৈশ্বিক করোনাভাইরাসে ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন এবং মারা গেছে ১৮ হাজার ২৭৯ জন। মৃতের এ সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেশটিতে প্রথম করোনাভাইরাসে মৃত্যু ঘটে।
স্পেনে করোনাভাইরাসে ১ লাখ ৫২ হাজার ৪৪৬ জন আক্রান্ত এবং ১৫ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৪ লাখ ৫১ হাজার ৪৯১ জন আক্রান্ত এবং ১৫ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে মৃত্যুর এ সংখ্যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ এবং আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। দেশটিতে সবচেয়ে দ্রুত এ মহামারি ভাইরাস ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ফ্রান্সে করোনাভাইরাসে ১২ হাজার ২১০ জনের মৃত্যু এবং ১ লাখ ১৭ হাজার ৭৪৯ জন আক্রান্ত হয়েছে। এরপর ব্রিটেনে করোনাভাইরাসে ৭ হাজার ৯৭৮ জনের মৃত্যু এবং ৬৫ হাজার ৭৭ জন আক্রান্ত হয়েছে।
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৩৫ এবং আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮৬৫ জনে দাঁড়িয়েছে। দেশটিতে ৭৭ হাজার ৩৭০ জন সুস্থ হয়ে উঠেছে।
বুধবার গ্রিনিচ মান সময় ১৯০০ টায় সোমালিয়া ও দিজবৌতি এই প্রথম একজন করে করোনাভাইরাস সংক্রান্ত মৃত্যুর কথা জানিয়েছে ।
এ পর্যন্ত ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসে মোট ৮ লাখ ১১ হাজার ৭২৩ জন আক্রান্ত এবং ৬৫ হাজার ৮১১ জন মারা গেছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় একত্রে ৪ লাখ ৭২ হাজার ১৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ১৬ হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে। এশিয়ায় করোনাভাইরাসে ১ লাখ ২৮ হাজার ৬৯০ জন আক্রান্ত ও ৪ হাজার ৫১৪ জন মারা গেছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মোট ৮৮ হাজার ৯৮৫ জন আক্রান্ত এবং ৪ হাজার ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে করোনাভাইরাসে ৪৬ হাজার ৮৩৩ জন আক্রান্ত এবং ১ হাজার ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। আফ্রিকায় করোনাভাইরাসে মোট ১১ হাজার ৯৫৩ জন আক্রান্ত হয়েছে এবং ৬২৭ জন মারা গেছে। ওশেনিয়ায় করোনাভাইরাসে ৭ হাজার ২২৫ জন আক্রান্ত ও ৫৮ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat