×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-১২
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ১০৭,০৬৪

করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে শনিবার এক লাখ সাত হাজার ৬৪ হয়েছে। এএফপি’র উপাত্ত থেকে এ কথা জানা গেছে।
এছাড়া গত ডিসেম্বরে চীনে প্রথম করোনা দেখা দেয়ার পর বিশ্বের ১৯৩টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ১৭ লাখ ৪৫ হাজার ২৯০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ৪৪ হাজার ৬শ’ জন। যদিও অধিকাংশ দেশে গুরুতর অসুস্থদেরই কেবল পরীক্ষা করা হচ্ছে।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এবং মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৭১ জন এবং মারা গেছে ২০ হাজার ৫০৬ জন।
ইতালিতে প্রথম মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। সে থেকে এ পর্যন্ত দেশটিতে মারা গেছে ১৯ হাজার ৪৬৪ জন এবং আক্রান্ত হয়েছে এক লাখ ৫২ হাজার ২৭১ জন।
স্পেনে মারা গেছে ১৬ হাজার ৩৫৩ জন, আক্রান্ত হয়েছে এক লাখ ৬১ হাজার ৮৫২ জন। ফ্রান্সে করোনায় মারা গেছে ১৩ হাজার ৮৩২ জন এবং আক্রান্ত হয়েছে এক লাখ ২৯ হাজার ৬৫৪ জন। ব্রিটেনে মারা গেছে ৯ হাজার ৮৭৫ জন ও আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৯৯১ জন।
এছাড়া গোটা ইউরোপে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৯৮ হাজার ২৭৩ জন এবং মারা গেছে ৭৩ হাজার ৯৪৮ জন। যুক্তরাষ্ট্র ও কানাডায় মারা গেছে ২০হাজার ৫৬০ ও আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৬১২ জন। এশিয়ায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৪ হাজার ২২৭ জন এবং মারা গেছে ৪ হাজার ৭৩৪জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat