×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-১৩
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিগত ৩ সপ্তাহের বেশি সময়ের মধ্যে ইতালিতে করোনাভাইরাসে সবচেয়ে কম মৃত্যু

ইতালি রোববার জানিয়েছে, বিগত ৩ সপ্তাহের বেশি সময়ের মধ্যে তাদের দেশে করোনাভাইরাসে সবচেয়ে কম লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে ইউরোপের সবচেয়ে বেশি আক্রান্ত দেশটি কোভিড-১৯ ভাইরাসের চরম থাবা থেকে বেরিয়ে আসার লক্ষণ দেখা যাচ্ছে। খবর এএফপি’র।
বেসামরিক সুরক্ষা সংস্থা জানায়, ইতালিতে করোনাভাইরাসে নতুন করে ৪৩১ জনের মৃত্যু হয়েছে। গত ১৯ মার্চের পর থেকে দেশটিতে মৃতের এ সংখ্যা সবচেয়ে কম। এ নিয়ে ইতালির মোট মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৮৯৯ জনে দাঁড়ালো। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকায় যুক্তরাষ্ট্রেরপেছনে চলে এসেছে। এর আগে বিশ্বের শীর্ষে থাকা ইতালির অবস্থান বর্তমানে দ্বিতীয়।উপাত্ত থেকে জানা যায়, বর্তমানে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও জরুরি সেবা গ্রহণের লোকের সংখ্যা কমে আসছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ২ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে।দেশটির বিভিন্ন হাসপাতালে শংকামুক্ত এমন রোগীর সংখ্যাও কমতে দেখা যাচ্ছে।বেসামরিক সুরক্ষা সেবা সংস্থা প্রধান এঞ্জেলো বোরেলি সাংবাদিকদের বলেন, ‘আমাদের হাসপাতালগুলোর ওপর অব্যাহত রোগীর চাপ অনেকটা কমে গেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat