×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-২১
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিছুই না লুকিয়ে প্রথম থেকেই সতর্ক করা হয়েছিল : ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার জোর দিয়ে বলেছে, তারা প্রথম থেকেই মহামারি কোভিড-১৯ সম্পর্কে সতর্ক করে আসছে এবং এ বিষয়ে ওয়াশিংটনের কাছে কিছুই লুকানো হয়নি।
চীনে শুরু হওয়া এই মহামারিকে ডব্লিউএইচও প্রথমে তেমন গুরুত্ব দেয়নি বলে যুক্তরাষ্ট্রের অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটির প্রধান টেডরস এডহানম গেব্রিয়েসিস আরো বলেন, জাতিসংঘের এ সংস্থায় গোপনীয় কিছুই নেই।
জেনেভা থেকে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই করোনার ভয়াবহতার বিষয়ে সতর্ক করে আসছি এবং বলেছি প্রত্যেকেরই লড়াই করা উচিত।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে শুরু হওয়া এই করোনা ভাইরাসে বিশ্বের ২৪ লাখেরও বেশি লোক আক্রান্ত এবং মারা গেছে ১৬৫,০০০ এরও বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সবচয়ে বেশি ৪০ হাজারেরও বেশি লোক মারা গেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা মোকাবেলায় তার গৃহীত পদক্ষেপের কারণে সমালোচিত হচ্ছেন।
এদিকে, ডব্লিউএইচও’র সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনা ও চীনমুখী হওয়ার অভিযোগ এনে তহবিল প্রদান বন্ধ কর দিয়েছে।
ডব্লিউএইচও বলেছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর ১৫ জন স্টাফ কোভিড-১৯ মোকাবেলায় সংস্থাটির সঙ্গে কাজ করছে।
টেডরস বলেন, এর মানে প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের কাছে কোন কিছুই গোপন নেই। কারণ, আমেরিকানরা আমাদের সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, ডব্লিউএইচও উন্মুক্ত। আমরা কিছুই লুকাইনি। কেবল সিডিসি’র জন্যেই নয়, আমরা সকল দেশকেই অবিলম্বে বার্তা দিয়েছি। যাতে দেশগুলো দ্রুত ও ভাল প্রস্ততি গ্রহনের সুযোগ পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat