×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৪-২৮
  • ১২০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এসব সংক্রমণের প্রায় ৮০ শতাংশই ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। গ্রীনিচ মান সময় সোমবার ২০৫০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
খবরে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩০ লাখ ৩ হাজার ৩৪৪ জনে এবং মৃতের সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩৮৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ও মৃতের অধিকাংশই ইউরোপের। এ মহাদেশের বিভিন্ন দেশে কোভিড-১৯ ভাইরাসে ১৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ জন আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ২৬ হাজার ২৩৩ জন মারা গেছে।
মহামারি করোনাভাইরাস সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লাখ ৮০ হাজার ৮ জনে এবং মৃতের সংখ্যা ৫৫ হাজার ৬৩৭ জনে দাঁড়িয়েছে।
করোনায় আক্রান্তের এ সংখ্যা প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে, কারণ বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat