×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৫-০৩
  • ১১৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরীয় নেতা কিম জং উনকে আবারো দেখা যাওয়ায় এবং তাকে স্বাস্থ্যবান মনে হওয়ায় তিনি খুশি।
কিমকে তিন সপ্তাহ ধরে কোথাও দেখা না যাওয়ায় জোর গুঞ্জন রটে তিনি খুবই অসুস্থ কিংবা মারা গেছেন। কিন্তু তিন সপ্তাহ পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে কিম হাঁটছেন, হাসছেন এবং সিগারেট খাচ্ছেন।
পিয়ংইয়ংয়ের উত্তরাঞ্চলে শানচুনে শুক্রবার তিনি একটি সার কারখানা উদ্বোধনে যোগ দেন।
এ প্রেক্ষিতে শনিবার ট্রাম্প বলেন, কিম ফিরে এসেছেন এবং ভালো আছেন তা দেখে আমি খুশি।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদা ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতার জন্মদিন। গুরুত্বপূর্ণ এ বিশেষ দিনের অনুষ্ঠানেও কিমকে দেখা না যাওয়ায় তার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন ওঠে। কিন্তু ট্রাম্প কিমের অসুস্থতা ও মৃত্যুর খবর তখন উড়িয়ে দিয়েছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat