×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-০৫-০৩
  • ১১৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নিউইয়র্কে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে সেন্ট্রাল পার্কে যে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছিল তা বন্ধ করা হচ্ছে। শনিবার এক ঘোষণায় এ কথা বলা হয়।
মার্চ মাসের শেষে মাউন্ট সিনাই হাসপাতালের বিপরীতে পার্কে ভেন্টিলেটরসহ কয়েক ডজন তাঁবু খাটানো হয়। কারণ মাউন্ট সিনাই হাসপাতালে ছিল রোগীদের উপচে পড়া ভিড়।
যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বিশ্ব ত্রাণ সংস্থা জানিয়েছে, অস্থায়ী এ হাসপাতালে ১৯১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার থেকে নতুন রোগী ভর্তি করা হবে না। দু’সপ্তাহ আগে এখানে শেষ রোগীর চিকিৎসা দেয়া হয়েছে।
নিউইয়র্কের গভর্ণর এন্ড্রু কওমো বলেন, কয়েক সপ্তাহের টানা লকডাউনের কারণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমে গেছে। তিনি শনিবার ২৪ ঘন্টায় নিউইয়র্কে ২৯৯ জনের মৃত্যুর কথা ঘোষণা করেন। যদিও কদিন আগে মারা গিয়েছিল ২৮৯ জন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে ভয়াবহভাবে আঘাত হানা নিউইয়র্কে প্রায় ১৯ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat