×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১১-০৯
  • ১২৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন রোববার হোয়াইট হাউসে প্রবেশের প্রথম ধাপের কাজ শুরু করেছেন।
যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে এখনও অস্বীকৃতি জানিয়ে আসছেন। এমনকি নির্বাচনী ফলাফল নিয়ে সন্দেহ তৈরি করারও চেষ্টা চালাচ্ছেন।
বিশ^ নেতৃবৃন্দ ও সমর্থকদের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত জো বাইডেন এবং নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রানজিশান ওয়েবসাইট চালু করেছেন। ওয়েবসাইটটি হচ্ছে- BuildBackBetter.com এবং টুইটার ফিড হচ্ছে- @Transition46।
এদিকে, ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি জানিয়েছেন, প্রেসিডেন্ট আগামী সপ্তাহে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ভোট জালিয়াতির অনেক প্রমাণ তার হাতে রয়েছে বলে রুডি উল্লেখ করেন।
কিন্তু সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, নির্বাচনের ফলাফল স্পষ্ট।
তিনি বাইডেন ও কমলা হ্যারিসকে তার উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, বাইডেনের ট্রানজিশান ওয়েবসাইটে কোভিড ১৯, অর্থনীতি পুনরুদ্ধার, জাতিগত সমতা এবং জলবায়ু পরিবর্তনকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
ট্রানজিশান টিম বাইডেন দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই তাদের কাজ শুরু করবে।
বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। আগামী ২০ নভেম্বর তিনি ৭৮ বছরে পা রাখবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন বাইডেন।
এছাড়া, কমলা হ্যারিস (৫৬) যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ও কৃষাঙ্গ ভাইস প্রেসিডেন্ট।
বাইডেন সোমবার করোনা মহামারি মোকাবেলায় একটি টাস্কফোর্সের নাম ঘোষণা করতে যাচ্ছেন।
দেশটিতে করোনায় এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজারেরও বেশি লোক মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat