×
ব্রেকিং নিউজ :
খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ
  • প্রকাশিত : ২০২০-১১-০৯
  • ৯৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, সরকারের সাফল্যকে নস্যাত করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অনাকাংখিত ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ৯০’র গণ-আন্দোলনের শহীদ নূর হোসেনের স্মরণে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়ন অপ্রগতি প্রশংসিত হচ্ছে তখন সরকারের সাফল্যকে নস্যাত করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। যা অনাকাংখিত ও উস্কানিমূলক। দেশের জনগণ অতীতের মতো এ সব অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখান করবে।
প্রতিমন্ত্রী বলেন, নূর হোসেন ছিলেন অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তির দূত। নূর হোসেন একটি ইতিহাস। নূর হোসেন আগামীর চিরন্তন প্রেরণা। নূর হোসেনরা রক্ত দিয়ে, জীবন দিয়ে প্রতিষ্ঠিত করে গেছেন জাতির পিতার নেতৃত্বে অর্জিত স্বাধীন বাংলাদেশে কোন স্বৈরাচারের স্থান নেই। জিয়াউর রহমান, এরশাদের মতো স্বৈরাচাররা তাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সহ সভাপতি কামাল চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat