×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-১১-১২
  • ৯২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আজ দুপুর ১১ টা ৫০ মিনিটে ৬৮ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৪৩৭ বিমানের প্রথম ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। বিমান সিলেট অফিসের ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সিলেটের ব্যবসায়ি মহলের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু করেছে।
বিমান অফিস সিলেট সুত্র জানায়, এখন থেকে সপ্তাহের প্রতি মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট ও বৃহস্পতিবার বেলা ১১ টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। এছাড়া কক্সবাজার-সিলেট রুটে সপ্তাহে দুইদিন রোববার দুপুর ১২টা ৫ মিনিট এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
বিমান সুত্র জানায়, যাত্রীদের জন্য ১৫ ভাগ ছাড়ের ব্যবস্থাও রেখেছে বিমান। টিকিট কাটার সময় প্রোমোকোড ব্যবহার করে যাত্রীরা ১৫ভাগ ছাড়ে এই রুটে বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। এ ছাড়াও এ রুটের ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, কাউন্টার এবং ট্রাভেল এজেন্ট থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat