×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১১-২৩
  • ১১৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাঁটুর গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। বার্সেলোনা সূত্র রোবাবার এই তথ্য নিশ্চিত করেছে। ধারনা করা হচ্ছে অন্তত দুই মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।
শনিবার এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে ইনজুরিতে আক্রান্ত হয়ে ৬২ মিনিটে মাঠ ত্যাগ করেন পিকে। এ্যালেঞ্জল কোরেয়ার সাথে সংঘর্ষে পিকে ডান হাঁটুতে আঘাত পান। স্ক্যান রিপোর্টে অনুযায়ী তার ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে বার্সেলোনা বিবৃতিতে জানিয়েছে।
এদিকে পিকে ছাড়া দলের রাইট-ব্যাক সার্জি রবার্তোর ইনজুরির বিষয়টিও নিশ্চিত করেছে বার্সেলোনা। থাইয়ের ইনজুরির কারনে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন রবার্তো।
পিকের ফিরে আসা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোন কিছু জানানো হয়নি। কিন্তু স্প্যানিশ গণমাধ্যম দাবী জানিয়েছে এই ধরনের ইনজুরিতে সাধারনত দুই থেকে ছয়মাস বিশ্রামে থাকতে হতে পারে। পিকের অনুপস্থিতিতে বার্সেলোনার হাতে একমাত্র সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে টিকে থাকলেন ক্লেমেন্ট ল্যাঙ্গেলট। স্যামুয়েল উমতিতি ও রোনাল্ড আরাজো ইনজুরির কারনে দলের বাইরে রয়েছেন। সাম্প্রতিক সময়ে রক্ষনভাগে খুব কমই মূল একাদশ থেকে বাদ পড়েছেন ফ্রেংকি ডি জং। এ্যাথলেটিকোর কাছে পরাজিত হয়ে মৌসুমে তৃতীয় পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে রোনাল্ড কোম্যানের দল। বর্তমানে লা লিগায় তাদের অবস্থান দশম। যদিও চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে শতভাগ জয় তুলে নিয়ে ৯ পয়েন্টসহ জি-গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালান জায়ান্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat