×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১১-২৪
  • ১০৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপে প্রথম সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালিতে মোট মৃত্যু সোমবার ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
সেপ্টেম্বরের প্রথম থেকে দেশটিতে করোনাভাইরাসে প্রায় ১৫ হাজার লোক মারা গেছে।
ইতালির স্বাস্থ্য মন্ত্রলালয় বলছে, গত ২৪ ঘন্টায় মারা গেছে ৬৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৫৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৯৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখেরও বেশি।
এর আগে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও যুক্তরাজ্য মৃত্যুর ৫০ হাজার সংখ্যা পার করেছে। ইতালিও সে দলে যোগ দিল।
এর আগে ইতালি প্রথম দফার সংক্রমণে কড়া লকডাউনের মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে আনে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে দ্বিতীয় দফার সংক্রমণ বাড়তে থাকে। তবুও কর্তৃপক্ষ অর্থনৈতিক কারণে আবারো লকডাউন দেয়ার কথা ভাবছে না বলে জানা গেছে। তবে অঞ্চল ভিত্তিক নিষেধাজ্ঞার পাশাপাশি দেশ জুড়ে রাত্রিকালিন সান্ধ্য আইন দেয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
এদিকে প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে গত সপ্তাহে ক্রিসমাস উদযাপনকালে আলিঙ্গন, চুমো এবং লোকজনের জড়ো হওয়ার বিষয়ে সতর্ক করে বলেছেন, এসব এড়িয়ে না চললে জানুয়ারিতে আমাদের অনেক লাশ দেখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat