×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ২৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে ভার্চ্যুয়াল প্লাটফর্মে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন মাসের একটি সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। এই সিলেবাসের আলোকে তাদের তিনমাস ক্লাস করার জন্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা পিছিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে এই সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে পরীক্ষা নেয়া হবে এবং স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও সপ্তাহে ছয় দিন ক্লাস করানো হবে ।
প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হয়। সারাবিশ্বে করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে এই দুই পাবলিক পরীক্ষা হচ্ছে না। গত ১৭ মার্চ থেকে কয়েক দফায় সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat