×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১১-২৮
  • ১১৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সদ্য প্রায়ত আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনার খেলোয়াড়ী জীবনের পরের জীবনটা খুব একটা সুখকর হয়নি। জীবনযাত্রায় নানা অনিয়মের ফাঁদে পা দিয়ে ম্যারাডোনা সুখী জীবণ থেকে অনেকটাই দুরে সড়ে এসেছিলেন। যদিও ছন্নছাড়া ঐ জীবনটাকেই পুরোপুরি উপভোগ করে গেছেন এই ফুটবল ঈশ^র। ৬০ বছর বয়সে বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবার আগ পর্যন্ত ম্যারাডোনা কখন যে শুধুমাত্র ফুটবল ভক্ত নয়, বিশে^র কোটি কোটি সাধারণ মানুষর মনের গহীনে জায়গা করে নিয়েছিলেন তা বোঝা যায়নি।
জীবনের নানা চড়াই উতরাই পার করে এক সময় বিশ^সেরা ফুটবলার হওয়া, আবার ফুটবল থেকে বিদায় নেবার পরেও সেই চড়াই-উতরাই দিয়েই জীবনের শেষ মুহূর্তটা পার করা যেন ম্যারাডোনাকেই মানায়। বিশে^র কোটি কোটি ভক্তের মনে এখন একটাই প্রশ্ন আরো একটু কি ভাল হতে পারতোনা এই কিংবদন্তীর জীবন।
এমনই হাজারো প্রশ্নের সাথে সুর মিলিয়ে লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপও মনে করেন ম্যারাডোনার এই ছন্নছাড়া জীবনে আমাদের প্রত্যেকেরই তাকে সযোগিতা করা উচিত ছিল। তাহলে হয়ত ‘আর্জেন্টাইন গ্রেট’ এর জীবনটাই পাল্টে যেত। মাদকে জড়িয়ে নিজের জীবন এক সময় বিপন্ন করে তুলেছিলেন। জীবনে একবারই ক্লপের ম্যারাডোনার সাথে সাক্ষাত হয়েছিল। আর সেই সাক্ষাতকে ‘পোপের সাথে দেখা’ করার মতই বিষয় হিসেব বিশ^াস করেন ক্লপ। রেড বস আরো মনে করেন মৃত্যুর পর ম্যারাডোনা যেভাবে ভালবাসা ও শ্রদ্ধা পেয়েছেন সেটা তার জীবদ্দশায় পাওয়া উচিত ছিল।
ক্লপ বলেন, ‘একজন বিশ^সেরা ফুটবলার হিসেবে ম্যারাডোনার জীবনটা ততটা সুন্দর ছিলনা। তারপরেও তার প্রতি ভক্তদের ভালবাসা এতটুকু কমেনি। তার সাথে সাক্ষাতের মুহূর্তটা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। ফুটবল বিশ^ তাকে সবসময়ই মিস করবে, আমি তাকে মিস করবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat