×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-০১
  • ১১৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেশ কিছু ম্যাচে হতাশাজনক পারফরমেন্সের পরেও আগামী বছর অনুষ্ঠিতব্য ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ পর্যন্ত জার্মানীর কোচ হিসেবে বহাল থাকছেন জোয়াচিম লো, জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) সোমবার এই ঘোষনা দিয়েছে।
এক বিবৃতিতে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডিএফবির প্রেসিডেন্সিয়াল কমিটি সর্বসম্মতি ক্রমে সোমবার এক টেলিকনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে জোয়াচিম লো’কেই আপাতত এই কঠিন সময়ে কোচ হিসেবে বহাল রাখার।’
৬০ বছর বয়সী লো ২০০৬ সালের বিশ^কাপের পর জার্গেন ক্লিন্সম্যানের স্থলা ভিষিক্ত হয়েছিলেন। ২০১৪ সালে ব্রাজিলে তার অধীনে জার্মানী চতুর্থবারের মত বিশ^কাপের শিরোপা ঘরে তুলে।
গত ১৭ নভেম্বর স্পেনের কাছে নেশন্স কাপে ৬-০ গোলে বিধ্বস্ত হয় জার্মানরা। এছাড়া সাম্প্রতিক সময়ে সুইজারল্যান্ডের সাথে দুইবার ও তুরষ্কের সাথে ড্র করেছে। স্পেনের কাছে বিধ্বস্ত হবার ম্যাচটি ছিল ৮৯ বছরে জার্মানীর সবচেয়ে বড় পরাজয়। ২০১৮ সালে রাশিয়া বিশ^কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার পর দারুন চাপে পড়েছিলেন লো। কিন্তু ঐ সময়ও ডিএফবির সকলেই লো’র পক্ষেই ছিলেন। রাশিয়া বিশ^কাপের ব্যর্থতার পর লো বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন। যার জেড় ধরে জাতীয় দলকে একই সাথে বিদায় জানাতে বাধ্য হন থমাস মুলার, জেরম বোয়াটেং ও ম্যাটস হামেলস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat