×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-০২
  • ১৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ, জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে আজ শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
আজ বুধবার দুপুর ২ টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি’র নেতৃত্বে কমিটির সদস্যরা পুস্পস্তবক অর্পন করে এ শ্রদ্ধা জানান।
এ সময় ঢাকা উত্তর আওয়ামী লীগের সহসভাপতি জাহানারা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান হাবিব এমপি, মতিউর রহমান মতি, জিল্লুুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক প্রলয় সমাদ্দার বাপ্পি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ তাঁর পরিবারেরর সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।
পরে সেখানে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সভাপতি শেখ বজলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat