×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-০৩
  • ৯২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মির জাফরুল্লাহ খান জামালি ইন্তেকাল করেছেন। পারভেজ মোশাররফের সামরিক শাসনকালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জামালির পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে রাওয়ালপিন্ডিতে বুধবার ৭৬ বছর বয়সে তিন মারা যান।
১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পারভেজ মোশাররফ ক্ষমতায় আসার পরে ২০০২ সালে পার্লামেন্ট নির্বাচনের সুযোগ দেয়ার ফলে জামালি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
পার্লামেন্টারি নির্বাচনে সামরিক বাহিনী সমর্থিত দলগুলো হেরে যাওয়ার ফলে ২০০৮ সালে পারভেজ মোশাররফ পদত্যাগ করেন এবং দেশে গণতন্ত্র ফিরে আসে।
পারভেজ মোশাররফের সঙ্গে মতবিরোধের কারণে জামালী ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এ সময় শওকত আজিজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়, তিনি ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার জামালীকে তাঁর পৈতৃক শহর রোজন জামালীতে দাফন করা হয়েছে।
জামালির মৃত্যুতে প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করে টুইটারে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat