×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-১২-০৯
  • ১২২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লিডস ও শেফিল্ড ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ও আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ আলেহান্দ্রো সাবেয়া মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।দীর্ঘদিন ধরে বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছিলেন এই আর্জেন্টাইন কোচ।
সাবেয়ার অধীনে আর্জেন্টিনা ২০১৪ সালের বিশ^কাপের ফাইনালে খেলেছিল। নভেম্বরের শেষ থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
১৯৭৮-৮০ সাল পর্যন্ত সাবেয়া ব্লেডসের হয়ে ৭৬টি ম্যাচ খেলেছেন। এরপর লিডসে যোগ দিয়ে ২৩টি ম্যাচ খেলেন। আর্জেইন্টান কিংবদন্তী খেলোয়াড় ও সাবেক ম্যানেজার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর মাত্র দুই সপ্তাহের মধ্যে সাবেয়ার মৃত্যুর খবর আসলো।
আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘আলেহান্দ্রো সাবেয়ার মৃত্যাতে পুরো আর্জেন্টাইন ফুটবল পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন মুহূর্তে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’
ম্যারাডোনার সাথে চুক্তি করতে ব্যর্থ হবার পর শেফিল্ড ইউনাইটেড থেকে সাবেয়াকে উড়িয়ে এনেছিল রিভার প্লেট। ২০০৯ সালে তার অধীনে এস্তাদিয়ানেটস কোপা লিবারেটেডর্সের শিরোপা জিতেছিল। ২০১১ সালে সাবেয়া আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে যোগ দিয়ে ২০১৪ সালের বিশ^কাপ পর্যন্ত ছিলেন। জাতীয় দলের হয়ে তিনি ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat