×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-১১
  • ৯৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন বিশেষজ্ঞরা ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি অনুমোদন প্রদানের পক্ষে বৃহস্পতিবার সমর্থন দিয়েছেন। এর ফলে গণ টিকাদানের পদক্ষেপেরে ক্ষেত্রে পরবর্তী দেশ হিসেবে আমেরিকার পথ সুগম হলো। খবর এএফপি’র।
খবরে বলা হয়, এমন এক সময় এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়া হলো যখন বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজারেরও অধিক মানুষ প্রাণ হারালো এবং এতে দেশটির মোট মৃত্যু সংখ্যা ৩ লাখের মাইল ফলকের দিকে এগিয়ে চলছে।
এদিকে উত্তর গোলার্ধের দেশগুলোতে শীতকালে মহামারির সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রিটেন এ সপ্তাহে প্রথম পশ্চিমা দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।
কানাডা, বাহরাইন এবং সৌদি আরবও এ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সাগ্রহে ভ্যাকসিনগুলোর সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। এ ব্যাপারে ইউরোপীয় ব্লকের নিজস্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দুই সপ্তাহ ধরে সাইবার আক্রমণ হওয়া সত্ত্বেও এগুলো অনুমোদনের পথে রয়েছে।
ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এএফডিএ) আয়োজিত সভায় স্বাধীন বিশেষজ্ঞরা ১৬ বছর বয়সের উর্দ্ধে মানুষের স্বাস্থ্য রক্ষায় দুই ডোজ ভ্যাকসিন প্রদানের জরুরি অনুমোদনের পক্ষে ১৭ ভোট বিপক্ষে ৪ ভোট দেন। এ ব্যাপারে একজন ভোটদানে বিরত থাকেন।
এক্ষেত্রে ভোটাভুটির বাধ্যবাধকতা না থাকলেও কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক জরুরি ব্যবহার অনুমোদন (ইইউএ) আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat