×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-১৩
  • ১০৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আমেরিকানরা আগামীকাল সোমবার থেকে ফাইজার/বায়োএনটেকের টিকা পেতে যাচ্ছেন।টিকা সরবরাহের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা শনিবার এ খবর জানান।
বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৬ লাখে পৌঁছানো এবং আমেরিকানরাই সবচেয়ে ঝুঁকিতে থাকার প্রেক্ষাপটে ব্যাপকভাবে এ টিকা দেয়ার কাজ শুরু হতে যাচ্ছে।
জেনারেল গুস পারনা সাংবাদিকদের বলেন, সোমবার সকালের মধ্যেই যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্রে টিকার প্রথম ডোজ পৌঁছে যাবে। এরপরই টিকা দেয়ার কাজ শুরু হবে।
তিনি আরো বলেন, সকল অঙ্গরাজ্যের ১৪৫টি এলাকায় সোমবার এবং মঙ্গলবার ৪২৫টি এলাকায় টিকা পৌঁছে যাবে। বুধবার আরো ৬৬টি এলাকায় টিকা সরবরাহের কাজ শেষ হবে।
প্রথম দফায় ৩০ লাখ লোককে টিকা দেয়া হবে। যুক্তরাষ্ট্র চলতি মাসেই ২ কোটি লোককে টিকা দেবে বলে আশা করছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্মীসহ সম্মুখ সারির যোদ্ধাদের আগে টিকা দেয়ার সুপারিশ করেছে। তবে এটি নির্ভর করছে রাজ্যের সিদ্ধান্তের ওপর।
এর আগে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষুধ প্রশাসন(এফডিএ) শুক্রবার ফাইজার/বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
টিকাটির অনুমোদন দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ষষ্ঠ দেশ। যুক্তরাষ্ট্রের আগে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব ও মেক্সিকো ফাইজারের টিকার অনুমোদন দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat