×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-১৪
  • ১০০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে উল্লাপাড়ার এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজন করা হয়েছে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান। এ অনুষ্ঠানটি উল্লাপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয়েছে।
ওই অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে ১৯৭১ সালের রনাঙ্গনের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে ৭১’রের মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনের গল্প মনোযোগ সহকারে শোনেন। উপস্থিত শিক্ষাথীরা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন এবং প্রশ্নের উত্তর আগ্রহ ভরে শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক কল্যাণ ভৌমিক, একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat