×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-১৫
  • ১০৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ট্রাম্প প্রশাসন। রাশিয়ার কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার দায়ে তুরস্কের ওপর এই নিষেধাজ্ঞা জারি করলো দেশটি।
ট্রাম্প প্রশাসন এমন সময়ে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করলো যখন প্রেসিডন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর প্রায় আসন্ন।প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক বছরের বেশি সময় ধরে দেশ দুইটির মধ্যে বিরোধ চলছে। যুক্তরাষ্ট্রের দাবি, তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনা ন্যাটোর নীতি-বিরোধী এবং মার্কিন সেনার কাছে বিপদের কারণ।
ট্রাম্প প্রশাসনের এই নিষেধাজ্ঞার কারণে তুরস্কের সামরিক সাজসরঞ্জাম কেনার জন্য দায়িত্বপ্রাপ্ত এজেন্সি ও তার সঙ্গে যুক্ত অফিসারদের উপর লাগু হবে।
পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র তুরস্কের সর্বোচ্চ নেতৃত্বকে একাধিকবার জানিয়েছে, তারা যদি এস ৪০০ সিস্টেম কেনেন, তা হলে তা মার্কিন সেনার নিরাপত্তার ক্ষেত্রে চিন্তার কারণ হবে। তুরস্কের প্রতিরক্ষা বাহিনীতে ও প্রতিরক্ষা শিল্প ক্ষেত্রে রাশিয়া ঢুকে যাবে। রাশিয়ার প্রতিরক্ষা ক্ষেত্রের হাতে প্রচুর অর্থ চলে আসবে।
পম্পেও আরো বলেছেন, আমি তুরস্ককে অনুরোধ করছি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এস -৪০০ সমস্যা জলদি সমাধান করুন। আল জাজিরা, ডয়চে ভেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat