×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-১৭
  • ১২৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার রামারবাগ এলাকায় একটি তিন তলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুই জন নিহত ও দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নুরুন্নবী জিসান (৯) ও রাজ্জাক (৩২)। এছাড়া আহত হয়েছে শাকিব(১০) ও সাঈদা (৩৫)। আহতরা বর্তমানে ঢাকা মেডিকল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, ফতুল্লার রামারবাগ এলাকার মৃত হাসান খানের মালিকানাধীন তিনতলা বাড়িতে ভাড়া থাকতো রাজ্জাক। সে পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। আজ কাজে না গিয়ে বাসায় অবস্থান করছিলো। সকাল সাড়ে দশটার দিকে বিকট শব্দে সেফটি ট্যাংক বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত সিজান, রাজ্জাকসহ অন্যদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, নিহত শিশু নুরুন্নবী জিসান রামারবাগ এলাকার মামুনের ছেলে।
নারায়ণগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপু জানান, বিস্ফোরণে দগ্ধ হয়ে ৪ জন চিকিৎসা নিতে আসে। এর মধ্যে ৯ বছরের জিসান পথেই মারা গেছে। রাজ্জাককে জীবিতই আনা হয়েছিল, কিন্তু অবস্থা খুবই খারাপ ছিলো। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিশু সাকিব ও সাঈদার অবস্থা খারাপ হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat