×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ১১৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ জন। আক্রান্ত হয়েছেন আরও ১৯ জন। এসময়ে করোনায় সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, আজ শুক্রবার (১ জানুয়ারি ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৩ জন। নতুন সুস্থদের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪১ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৭৩২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭১ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৯৭ জন এবং মৌলভীবাজারে ১ হাজার ৭৪১ জন সুস্থ হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৫ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৯৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ১৪৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫১২ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৫৪ জন এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৮০ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৬৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৯৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৩২ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৩১ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩৯ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৭৩ জন। এ সময়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat