×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০৩
  • ৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপের ফলে করোনা কালেও বাংলাদেশের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য বর্তমানে স্বাভাবিক গতিতে চলছে। তার সাথে আজ সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন।
সাক্ষাৎকালে তাঁরা কোভিড-১৯ পরিস্থিতি, সংসদীয় সম্পর্কের উন্নয়ন, রোহিঙ্গা ইস্যু, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তুরস্কের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। ভবিষ্যতে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে দুদেশের সংসদীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে। স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে কোভিডকালীন সময়ে বাংলাদেশের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য বর্তমানে স্বাভাবিক গতিতে চলছে। করোনায় বাংলাদেশে মৃত্যুহার তুলনামূলকভাবে কম।’ তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগণ যেন অনাহারে মৃত্যুবরণ না করে সেজন্য সঠিক সময়ে খাদ্যদ্রব্য সরবরাহ করেছে সরকার।
রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান কোভিডকালীন সময়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে তুরস্কে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, তুরস্ক রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন চায়।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat