×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ১২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আলোচিত সাতখুন মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে অস্ত্র আইনের একটি মামলায় আজ যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ।
এপিপি জাসমিন আহমেদ জানান, গতবছর ২৮ এপ্রিল সাতখুন মামলার আসামী নূর হোসেনসহ তার সহযোগিদের অস্ত্রের লাইসেন্স বাতিল করেন তৎকালীন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। নূর হোসেনের অন্য সহযোগিরা বিভিন্ন মাধ্যমে তাদের অস্ত্র জামা দিলেও নূর হোসেন তার অস্ত্রটি জমা দেননি। ওই অস্ত্রটি উদ্ধারের জন্য ৫ মে নূর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু অস্ত্রটি পাওয়া যায়নি। পরবর্তীতে ওই বছরের ২ আগস্ট রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকায় একটি দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে নূর হোসেনের অস্ত্রটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নূর হোসেনের অস্ত্রটি উদ্ধারের ঘটনায় নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ছয়জন সাক্ষির সাক্ষ্য গ্রহন করা হয়। পরে দু’পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত নূর হোসেনকে যাবজ্জীবন করাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat