×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-০৮
  • ৯৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন,‘উন্নত দেশের উপযোগী পুলিশ গড়তে আমরা কাজ শুরু করেছি। আমরা পুলিশকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত করতে চাই।’
আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২০ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্র্যাব চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‎র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু স্বাগত বক্তব্য দেন। এসময় সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে সুসংহত করার জন্য বিগত দিনে যে আন্দোলন-সংগ্রাম হয়েছে সেখানে রাজনীতিবিদ ও দেশের আপামর জনগণের সাথে সাংবাদিকরাও সমানতালে কাজ করেছেন। আমাদের স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তরকালে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের আর ২১ বছর বাকি রয়েছে। আমরা ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবো।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা ভালো কাজে আপনাদের উৎসাহ চাই, সহযোগিতা চাই। কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে বস্তুনিষ্ঠ ফ্যাক্ট তুলে ধরুন। ওই সদস্যকে আমরা কোন ছাড় দিব না।’
আগামীতে দেশের প্রয়োজনে, গণমানুষের প্রয়োজনে, পরবর্তী প্রজন্মের জন্য সুবর্ণ সময় রেখে যাওয়ার লক্ষ্যে সাংবাদিক ও পুলিশ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আইজিপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat