×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-১৪
  • ৬২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ হিসেবে সারা বিশ্বে তুলে ধরতে জনকূটনীতির ওপর জোর দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ‘হুজ হু’র গুণীজন সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছিন্ন। বর্তমান সরকার সারা পৃথিবীতে এ বিষয়টি তুলে ধরতে চায়। মানুষের প্রতি বঙ্গবন্ধুর যে ত্যাগ, তিতিক্ষা তা সবাইকে জানাতে চায়। জনকূটনীতির ওপর গুরুত্ব আরোপ করে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ‘জনকূটনীতি’ অনুবিভাগ চালু করেছে। দেশের ইমেজ বৃদ্ধির জন্য স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ভূমিকা রাখবেন বলে পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, সরকার দেশের বিশাল যুবসমাজের সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করে যাচ্ছে। বিশেষ ক্ষেত্রে যাদের অবদান রয়েছে তাদের পদাঙ্ক অনুসরণ করে সবাইকে দেশের জন্য ও মানুষের জন্য কাজ করার আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।
স¤প্রতি শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১১জন গুণী ব্যক্তিকে ‘হুজ হু’ বাংলাদেশ, ২০২০ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন, শিল্প ও সাহিত্যে বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, সামাজিক কর্মকা-ে খন্দকার মহিউদ্দীন, কৃষিতে মোঃ আব্দুল বাসির বদু মিয়া, শিল্প-বাণিজ্যে আবদুল হালিম পাটোয়ারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল হালিম পাটোয়ারী, উদ্যোক্তায় অরর্চাড গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোহাম্মদ ফারুক, নারী উদ্যোক্তায় বিবি রাসেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat