×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-০১-১৯
  • ৯৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাধারণ, গরীব-দুঃখী ও অসহায় মানুষের জন্য রাজনীতি করতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘ব্যক্তিগত পকেট ভারি করার দিন শেষ হয়ে গেছে। ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি করার দিনও শেষ হয়ে আসছে। যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা রাজনীতি করবেন সাধারণ, গরীব-দুঃখী ও অসহায় মানুষের জন্য। শুধু নিজ এবং নিজের পরিবারের জন্য ভাবলে হবে না, সমাজের সবার জন্য ভাবতে হবে, প্রতিবেশীদের জন্য ভাবতে হবে, ভাবতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য।’
যুবলীগ চেয়ারম্যান আজ মঙ্গলবার যাত্রাবাড়ীস্থ দনিয়া কলেজ মাঠে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে এ আহবান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে কাজী মনিরুল ইসলাম মনু এমপি, রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায় প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, মানুষের অধিকার আদায়ে কখনো পিছপা হবেন না। বঙ্গবন্ধু লড়াই করেছেন বিদেশী ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে, আর আমাদের লড়াই করতে হবে ভূমি দস্যু, চাঁদাবাজ ও ঘুষখোরদের বিরুদ্ধে।
চলমান পৌরসভা নির্বাচন বিষয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মাঝে যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে তা দূর করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর জয় ছিনিয়ে আনা আমাদের সবার মৌলিক দায়িত্ব।
এসময়ে পরশ করোনায় আক্রান্ত যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat