×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-২২
  • ৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি’র আরো ৬ কর্মী গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র বহিরাগতরা নগরীর বিভিন্ন এলাকায় জড়ো হয়।।
আজ শুক্রবার দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি কোতোয়ালী থানা পুলিশ নিশ্চিত করেছে। ২০ জানুয়ারি রাতে হামলার ঘটনার সঙ্গে ‘জড়িত থাকার প্রমাণ’ পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকুতরা হলো, চন্দনাইশ থানাধীন পূর্ব কেশুয়া এলাকার বদিউল আলমের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫), মহেশখালী থানাধীন সাইটপাড়া এলাকার রফিক আহমদের ছেলে মো. আজিজ (২৬), আনোয়ারা থানাধীন পূর্ব বড়ইয়া এলাকার এসএম বদরুদ্দোজার ছেলে এসএম তারেকুর রহমান রাকিব (২২), উখিয়া থানাধীন মরিচ্যা পাগলির বিল এলাকার সুলতান মিয়ার ছেলে মনির হোসেন (৩৫), পটিয়া থানাধীন দক্ষিণ আশিয়া এলাকার মো. জিয়াউদ্দিন বাবলু (২৬) ও রাউজান থানাধীন গহিরা বদুরঘোনা এলাকার হাসানের ছেলে রাশেদুজ্জামান (৩৩)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, কাজির দেউড়ি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৬ জন বহিরাগতকে গ্রেফতার করা হয়েছে। তারা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নগর এলাকায় এসে জড়ো হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে।
এছাড়া এর আগে এ মামলায় আরও চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কোতোয়ালী থানাধীন বদরপাতি খান বাড়ি এলাকার আবুল কালাম হানিফের ছেলে আলী হাসান রাজু (৪৫), একই এলাকার সেকান্দার মিয়ার ছেলে মো. মিন্টু প্রকাশ মিনু (৩৭), কলাবাগিচা শুটকিপট্টি এলাকার মো. ইসলামের ছেলে মো. নাছির (৪৫) ও পাথরঘাটা শেখ পাড়া এলাকার তোফায়েলের ছেলে কায়সার (৪০)।
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এ নিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতার ১০ জন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী বলে জানা গেছে।
২০ জানুয়ারি রাতে কাজির দেউড়ি বিএনপির কার্যালয় নসিমন ভবনের সামনে দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করে যাওয়ার পথে বিএনপি কর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা করে বলে অভিযোগ উঠে। এ সময় উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এ ঘটনায় ২১ জানুয়ারি বাদি হয়ে কোতোয়ালী থানায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল। এছাড়া মামলায় আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat