×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০১-২৪
  • ১১৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- শ্লোগান সামনে রেখে শুরু হওয়া ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষদিনে ঘোষিত হয় এবারের উৎসব চলচ্চিত্র প্রতিযোগিতার পুরষ্কার বিজয়ীদের নাম। রবিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এবার শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র বাদল রহমান পুরস্কার পেয়েছে রাশিয়ান চলচ্চিত্র ‘তাগানক টিম’, নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগ-স্বল্পদৈর্ঘ্যে ইরানী সিনেমা ‘তিরিশকো’র জন্য শাকিবা খালেঘি ও একই বিভাগে স্পেশাল ম্যানশন পুরস্কার পেয়েছেন সুডেনের জেসিকা লরেন, সিনেমা ‘ওয়ে হোম’।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ প্যানারোমা বিভাগে পুরস্কার পেয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘গণ্ডি’ (দর্শক জরিপ) ও মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ (জুরি)।
এছাড়া নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগ-শ্রেষ্ঠ তথ্যচিত্র হয়েছে ইভডোকিয়া মোসকভিনা পরিচালিত ‘ফরবিডেন চিলড্রেন’ (রাশিয়া, সিরিয়া)। সেরা নারী নির্মাতা হয়েছে মারগারিদা পাইভা (দ্য লিটল ব্ল্যাক ড্রেস)।
স্পিরিচ্যুয়াল চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে সাইপ্রাসের মারিনোস কারতিক্কিস পরিচালিত ‘সিনিয়র সিটিজেন’। একই বিভাগে শ্রেষ্ঠ ডকুমেন্টারি হয়েছে মেহরদাদ ওস্কৌই পরিচালিত ‘সানলেস শ্যাডো’।
এশিয়ান প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ স্ক্রিপ্ট রাইটার হয়েছেন নাসিম আহমদপুর ও শারাম মোকরি (ক্যায়ারলেস ক্রাইম)। একই বিভাগে শ্রেষ্ঠ সিনেমাট্রোগ্রাফার হয়েছেন ওটগনজুরিগ ব্যাচুলুউন (দ্য ওম্যান)। এছাড়া শ্রেষ্ঠ অভিনেত্রী মেরুইরট সুব্বুসিনোভা ও শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন নিজাত ইসলার (৯৭৫)। শ্রেষ্ঠ পরিচালক কসেনিয়া লাগুটিনা (ফারিদা)। শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে ‘দ্য রোড টু ইডেন’।
এবারের উৎসবে মোট ৭৩টি দেশের ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়া উৎসবের নির্বাহী কমিটির সদস্য ম হামিদ ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat