×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-২৪
  • ১০৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বান্দরবান জেলার আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের শনিবার রাত ১১টায় বন্য হাতির আক্রমণে ২ কিশোর নিহত হয়েছেন।
মৃৃতরা হলেন, চৈক্ষ্যং ইউনিয়নের নুরুল কবির মেম্বার পাড়ার আব্দুস সোবাহান এর ছেলে মনসুর (১৯) এবং একই ইউনিয়নের পাট্টাখাই পাড়ার মো: হোসেনের ছেলে হুমায়ুন কবির (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গহীন পাহাড় থেকে ৮-১০ টা হাতি রাত সাড়ে ১১ টার দিকে অলি মেম্বার পাড়ায় প্রবেশ করে। পরে রাতে এলাকাবাসীরা আগুন নিয়ে হাতির দলকে তাড়া করলে দলটি রেফার বাজারে চলে আসে। তখন রেফার বাজার সীমানা অতিক্রম করে হাতির দলটি একটু সামনে যেতেই মনসুর আগুন নিয়ে হাতির দলের সামনে দাঁড়ায়। পরে একটি হাতি মনসুরকে সুঁড়ে বেঁধে আছাড় মারে। এতে তার মাথার মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরো জানা যায়, হাতির দলটি আবার পাট্টাখাই পাড়ায় যায়। এ সময় পথে হুমায়ুন কবিরকে সুঁড়ে বেঁধে আছাড় মারে । তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন কায়দায় পুলিশ রাতেই বন্য হাতির দলটিকে লোকালয় ত্যাগ করায়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, প্রাথমিক সুরাতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat