×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০২-০৩
  • ৯০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ।
প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশের পক্ষে লংগার ভার্সনে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষস্থান নিয়ে লড়াই করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জিতলেন মুশফিক।
এ ম্যাচের আগে ৭০ টেস্টে মুশফিকের রান ছিলো ৪৪১৩। ৬০ টেস্টে তামিমের রান ৪৪০৫। ফলে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুশফিক। তামিমের সাথে মুশফিকের রানের ব্যবধান ছিলো ৮।
তবে আজ বাংলাদেশের ইনিংস শুরুর পর মুশফিককে টপকে যান তামিম। ইনিংসে শেষ পর্যন্ত ৯ রানে থামেন তিনি। এতে তামিমের রান দাঁড়ায় ৪৪১৪। তখন মুশফিকের চেয়ে ১ রানে এগিয়ে ছিলেন তামিম।
বাংলাদেশ ইনিংসের ৫১তম ওভারে ব্যাট করতে নামের মুশফিক। ৫৪তম ওভারের প্রথম বলে তামিমকে টপকে আবারো শীর্ষস্থান দখলে নেন মুশি। প্রথম দিনই ৩৮ রানে ফিরেছেন তিনি। এতে টেস্টে মুশফিকের রান এখন ৪৪৫১। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat