×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০২-২২
  • ৯৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় প্রায় পাঁচ লাখ লোক মারা গেছে ।দেশটিতে লাখ লাখ লোককে করোনার টিকা দেয়ার মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে আশার আলো দেখা দেয়ার মধ্যেই রোববার মৃতের এ সংখ্যার খবর এলো।
করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বাড়বে বলেই আশংকা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে সতর্ক করে বলেছেন, করোনা ভাইরাসে ছয় লাখ লোক মারা যেতে পারে।
এদিকে বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা এন্থনি ফাউচি এনবিসি’র ‘মিট দ্য প্রেস’কে বলেছেন, এটি ভয়ংকর। এটি ঐতিহাসিক। ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারির পর গত ১শ’ বছরের বেশি সময় ধরে আমরা এর কাছাকাছি ধরণেরও কিছু দেখিনি।
ফাউচি আরো বলেন, আপনি সংখ্যার দিকে নজর দিলে হতবাক হয়ে যাবেন। এটি অবিশ্বাস্য, কিন্তু সত্য।
রোববার রাতে জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৮৭৯ জন।
ফাউচি উল্লেখ করেন, জানুয়ারিতে সংক্রমণ তীব্র হওয়ার পর এখন কমছে। কিন্তু স্বাভাবিক জীবন এখনও অনেক দূরের বিষয়।
এদিকে দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ১০ লাখ লোক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। এক কোটি ৮০ লাখ লোক টিকার দ’ুটি ডোজই গ্রহণ করেছে।
বাইডেন তার দায়িত্ব গ্রহণের এক’শ দিনের মধ্যে ১০ কোটি লোককে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat