×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৩-১১
  • ৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার প্রায় ১০ লাখ নাগরিক অর্ধেক বিমান ভাড়ায় দেশের অভ্যন্তরের বিভিন্ন অবকাশ কেন্দ্র ভ্রমণের সুযোগ পাবেন। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে দেশটির সরকার আন্তর্জাতিক পর্যটকদের এ দেশে আসা থেকে বিরত রাখতে সীমান্ত বন্ধ করে দেয়ার পর পর্যটন খাতকে চাঙ্গা করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার ঘোষিত সরকারের একটি পরিকল্পনার আওতায় তারা এ সুযোগ পাবেন। খবর এএফপি’র।
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, সরকার অস্ট্রেলিয়ার প্রধান নগরীগুলোর বাইরের বিভিন্ন এলাকা ভ্রমণে আট লাখ ফ্লাইটকে ভুর্তকি দিতে ১শ’ ২০ কোটি অস্ট্রেলীয় ডলার ব্যয় করবে। আর এই এলাকাগুলো ‘আন্তর্জাতিক পর্যটকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’
খবরে বলা হয়, গ্রেট ব্যারিয়ার রীফ, উলুরু ও গোল্ড কোস্টের মতো বিভিন্ন অবকাশ কেন্দ্র ভ্রমণ করার ক্ষেত্রে অস্ট্রেলীয়রা অর্ধেক বিমান ভাড়ার এই সুযোগ পাবেন।
মহামারি করোনাভাইরাস মোকাবেলায় গত মার্চে অস্ট্রেলিয়া তাদের সীমান্ত বন্ধ করে দেয়ার পর থেকে স্বাভাবিকভাবেই বিশ্বের অন্যান্য দেশের পর্যটক অস্ট্রেলিয়া আসা বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত বিদেশি পর্যটকদের জন্য ফের সীমান্ত খুলে দেয়ার কোন ঘোষণা দেয়া হয়নি। মহামারি শুরুর আগে অস্ট্রেলিয়ার বাৎসরিক আন্তর্জাতিক পর্যটনের আয় ছিল ৪৫ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার (৩৫ বিলিয়ন মার্কিন ডলার)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat