×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৩-১৫
  • ১০৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে করোনা মহামারি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব প্রতিপালনে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ সোমবার প্রথম দিন নগরীর ছয়টি স্থানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। কাল মঙ্গলবার থেকে শহরের পাশাপাশি উপজেলা পর্যায়েও এ অভিযানসহ প্রচারণা শুরু করবে স্থানীয় প্রশাসন।
এর আগে, আজ সোমবার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান সাংবাদিকদের জানান, চট্টগ্রামের প্রতিটি কমিউনিটি সেন্টার, হোটেল, রেস্টুরেন্টেও অভিযান চালাবে প্রশাসন। প্রতিটি স্থানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চের জাতীয় দিবসের অনুষ্ঠান স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব মেনে আয়োজনের পরামর্শ দিয়ে ১১৩ প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে সচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। পরে নগরীর কোতোয়ালী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, বহদ্দারহাটে আশরাফুল আলম, আগ্রাবাদে মিজানুর রহমান, আন্দরকিল্লা এলাকায় মাসুদ রানা, চকবাজারে রেজওয়ানা আফরিন এবং জিইসি মোড়ে নুরজাহান আক্তার সাথী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat