×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৩-১৯
  • ৯৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

নোয়াখালীতে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ সন্ধ্যায় নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রী কলেজ ও সরকারি মুজিব কলেজ মাঠে জানাজা শেষে কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
কবিরহাট সরকারি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় সরকারি মুজিব কলেজ মাঠে। সেখানে জানাজা শেষে নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়।
এর আগে, সিঙ্গাপুরে একটি জানাজা ও ঢাকায় দুটি জানাজা শেষে দুপুর ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কবিরহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মওদুদ আহমদের মরদেহ নেয়া হয়। সকালে রাজধানীতে দুই দফা জানাজার পর নিজ এলাকা নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জে জানাজা শেষে তার ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের পাশে সমাহিত করা হয়।
এ সময় মরহুমের জন্য দোয়া চান তার স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসনা জসীমউদদীন মওদুদ।
ব্যারিস্টার মওদুদের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছায়। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে মরদেহ ঢাকার একটি হাসপাতালের হিমঘরে নেয়া হয়। মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, ঢাকার আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারযোগে মরদেহ কবিরহাট উপজেলায় নিয়ে আসা হয়।
বিএনপির স্থায়ী কমিটির এ নেতা মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat